> প্রশ্ন: ৪১৩ : আসর সালাতের সুন্নাত। - Bangla Quran

Latest Posts

Post Top Ad

lundi 11 janvier 2021

প্রশ্ন: ৪১৩ : আসর সালাতের সুন্নাত।

প্রশ্ন : এশার আগে চার রাকাত সুন্নত এবং আসরের আগে চার রাকাত সুন্নত ইচ্ছে করেই কি মাঝেমধ্যে ছেড়ে দিতে হয়? সেটা সপ্তাহে বা মাসে কতবার?

উত্তর : এই ধরনের ব্যাপারে সপ্তাহে বা মাসের কোনো বক্তব্য নেই। এশার আগে চার রাকাত সুন্নত এবং আসরের আগে চার রাকাত সুন্নত কেউ নিয়মিত পড়তে পারেন বা মাঝেমধ্যে ছেড়ে দিতেও পারেন।  নবী করিম (সা.) এবং সাহাবায়ে কেরামরা এটি নিয়মিত পড়তেন না।  সুতরাং, নিয়মিত না পড়াটাই হচ্ছে সুন্নাহ।

 বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।



একজন মুসলমানের ওপর মহান আল্লাহ পাক প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ করে দিয়েছেন। তবে এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে অনেক রাকাত ফরজ এবং সুন্নত নামাজ রয়েছে। 

আজ আমরা আসরের সুন্নত নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করব। এ সম্পর্কে পবিত্র হাদিসে রয়েছে- 

আরবি হাদিস: عَن عَلِيِّ بنِ أَبِي طَالِبٍ رضي الله عنه قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي قَبْلَ العَصْرِ أَرْبَعَ رَكَعَاتٍ، يَفْصِلُ بَيْنَهُنَّ بِالتَّسْلِيمِ عَلَى المَلائِكَةِ المُقَرَّبِينَ، وَمَنْ تَبِعَهُمْ مِنَ المُسْلِمِينَ وَالمُؤْمِنِينَ . رَوَاهُ التِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ 

বাংলা অর্থ: আলী ইবনে আবী তালেব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ফরয নামাযের আগে চার রাকাত সুন্নত পড়তেন। তার মাঝখানে নিকটবর্তী ফেরেশতাবর্গ ও তাদের অনুসারী মুসলিম ও মুমিনদের প্রতি সালাম পেশ করার মাধ্যমে পার্থক্য করতেন।’ (অর্থাৎ চার রাকআতে দু’ রাকআত পর পর সালাম ফিরতেন। [তিরমিযী ৪২৯, ইবনু মাজাহ ১১৬১] 

আরবি হাদিস: وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «رَحِمَ اللهُ امْرَءاً صَلَّى قَبْلَ العَصْرِ أَرْبَعاً». رواه أبُو دَاوُدَ وَالتِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ. 

বাংলা অর্থ: ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ সেই ব্যক্তির ওপর রহম করুন, যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকাত সুন্নত পড়ে।” [আবূ দাউদ ১২৭১, তিরমিযী ৪৩০]


প্রশ্ন : আসরের চার রাকাত সুন্নতের আগে কি তাহিয়্যাতুল অজু পড়তে পারব?

—আব্দুল হামিদ রাজু, কুমিল্লা।

 

উত্তর : আসর নামাজের সুন্নত পড়ার আগে তাহিয়্যাতুল অজু পড়া যাবে, কোনো অসুবিধা নেই। এমনকি ওই সুন্নতের মধ্যেও তাহিয়্যাতুল অজুর নিয়ত করা যায়। এতে উভয় নামাজেরই সওয়াব পাওয়া যাবে। নফল নামাজে এক নামাজেই একাধিক নফল নামাজের নিয়ত করা যায়।

সূত্র : রদ্দুল মুহতার : ২/১৯, মানাজিলে সুলুক, পৃষ্ঠা ৬৩, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/৫৩০


বি:দ্র: আসর সালাতের ফরজ চার রাকাতের পূর্বে এই সুন্নাত সালাত পড়ার নিয়ম অন্যান্য সুন্নাত সালাতের মতই। 

Aucun commentaire:

Enregistrer un commentaire

Post Top Ad

Connect with us

More than 600,000+ are following our site through Social Media Join us now  

Youtube Video

Blog Stat

Sparkline 3258645

نموذج الاتصال

Nom

E-mail *

Message *

About the site

author Bangla Islamic" Bangla Islamic is the top Bangla Islamic Blog where you will get all information about Islamic news.

Learn more ←